বিজয় দিবসে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৭ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৭

বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আমাকে আপনারা সংসদ সদস্য মনে করবেন না। আমি আপনাদের মতো এক বীর মুক্তিযোদ্ধার সন্তান। সন্তান হিসেবে আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।’

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান উল্লেখ করে এমপি নাহিম রাজ্জাক বলেন, ‘আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ জানিয়ে নাহিম রাজ্জাক বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে তাদের ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তারাই বার বার ডিসেম্বর মাসকে কলঙ্কিত করতে চায়। আপনাদের সঙ্গে নিয়ে সব অপশক্তি রুখে দেবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা, সিসিটিভি দেখে আটক করা এই যুবক কে?
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি