নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রলি খাদে পড়ে আইয়ুব আলী (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আইয়ুব আলী বয়ড়া ইউনিয়নের মানিকনগর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার নুরুল হক গায়ানের ছেলে বজলু গায়ান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, যাত্রাপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে লাকড়িবোঝাই ট্রলি খাদে পড়ে যায়। এতে কাঠ ব্যবসায়ী আইয়ুব আলী ও বজলু গায়ান আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যাত্রাপুর এলাকায় লাকড়িবোঝাই ট্রলি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম