আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন ব্যবসায়ী।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এই ঘটনা ঘটে। আসাদ ওই এলাকার জজ মিয়ার ছেলে।

আহতরা হলেন—রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল ও মেলা থেকে বাড়ি ফিরছিলেন  ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল। ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সঙ্গে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা। দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। তবে আসাদ নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এলাকাবাসী আসাদকে ছিনতাইকারী দলের সদস্য বলে অভিহিত করেছেন। আর আহত তিন জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

রবিবার সকালে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আসাদ ছিনতাইকারী কিনা তা যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

/এসএইচস/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল