আবারও পেছালো নূর হোসেনের দুই মামলার সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৪

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে করা মাদক ও অস্ত্র উদ্ধারের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪নং সহাকারী দায়রা জজ আদালতে দুইটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে মামলা দুটির সাক্ষীরা না আসায় তাকে আদালতে তোলা হয়নি। ফলে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং ৪ নম্বর সহকারী দায়রা জজ আদালতে মামলা দুটির সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে না আসায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন দুই আদালত। এজন্য এদিন নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। 

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘সাক্ষীদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।’

আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে করা দুটি মামলায় আজ সাক্ষ্যগ্রহণের কথা ছিল। এ কারণে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। মামলা দুটিতে ২৮ জন সাক্ষী রয়েছেন। তারা সবাই পুলিশ কর্মকর্তা ও সদস্য। কিন্তু আজ সাক্ষীরা কেউ আসেননি। এ কারণে নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। তবে আজকে কতজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল তা জানা নেই আমার।’ 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। এজন্য আসামিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে এনে হাজতখানায় রাখা হয়েছিল। কিন্তু সাক্ষীরা আসেননি। ফলে আসামিকে আদালতে তোলা হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে গত ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ২৯ সেপ্টেম্বর দুটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন সাক্ষীরা উপস্থিত হলেও
নূর হোসেন অনুপস্থিত ছিলেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টোকপাড়ায় নূর হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, ছুরি, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে। একই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দেন। বর্তমানে দুই মামলার বিচার কার্যক্রম চলমান।

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের