ইট বিক্রির কথা বলে ৩০ কোটি টাকা আত্মসাৎ, ইটভাটা মালিক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২০:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:০৯

কম দামে ইট বিক্রির কথা বলে ৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় মো. আব্দুর রাজ্জাক নামে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার (১০ জানুয়ারি) নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রাজ্জাক সদরের মিতরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

লে. কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, ‘আব্দুর রাজ্জাক একাধিক ইটভাটার মালিক। কম দামে ইট দেওয়ার কথা বলে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা নেন। পরে ওসব ব্যক্তি ইট চাইলে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা সদর থানা ও আদালতে তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা করেন। এসব মামলায় আদালত থেকে জামিন নিয়ে প্রতারণা চালিয়ে যান রাজ্জাক।’

তিনি বলেন, সম্প্রতি এ বিষয়ে ২০-২৫ জন ভুক্তভোগী মানিকগঞ্জ র‌্যাব অফিসে লিখিত অভিযোগ দিলে রাজ্জাককে গ্রেফতার করা হয়। নতুন করে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম