গাজীপুরে বাসচাপায় আহত শ্রমিকের চিকিৎসার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:০১

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বাসচাপায় মো. জুয়েল (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে আহতের চিকিৎসার ব্যবস্থা না করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে হাইওয়ে ও শিল্প পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকের সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।

এর আগে মধ্যাহ্ন বিরতির পর ভবানীপুর এলাকায় স্থানীয় আরএন্ডজি (বিডি) পোশাক কারখানার সামনে একটি বাস শ্রমিক জুয়েলকে চাপা দেয়। জুয়েল ওই কারখানায় অপারেটর পদে চাকরি করেন। শ্রমিকরা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, মধ্যাহ্ন বিরতিতে শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকওয়ার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এরপর আহতবস্থায় মহাসড়কের ওপর পড়েছিলেন তিনি। অন্য শ্রমিকরা আহতকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের কথায় গুরুত্ব না দেওয়ায় তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে আহত শ্রমিকদের সর্বশেষ শারীরিক অবস্থা কেউ জানাতে পারেননি।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়ক অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর হাইওয়ে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের