ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পণ্ড

ফরিদপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৭:৩১ আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:৩১

ফরিদপুরে যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এই হামলায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের অম্বিকা ময়দানে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে ১২টার দিকে মঞ্চে বক্তব্য চলাকালে উত্তর দিকে শহীদ সুফি সড়কে এসে হেলমেট পরিহিত কয়েকজন প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের পর হামলাকারী হেলমেট বাহিনী পালিয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরঙ্গী মোড়ের পূর্ব দিকের মুখে অবস্থানে ছিল। এদিকে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর চৌরঙ্গী মোড়ের পূর্ব দিকের সড়কে পুলিশের ব্যারিকেডের পেছন প্রান্ত হতে ককটেল বিস্ফোরণ ঘটায়।

ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পণ্ড

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে কিবরিয়া স্বপন দাবি করে বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলায় আমাদের ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের তিনটি স্পটে মোট ১৬ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। ইটের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।’

ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পণ্ড

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিএনপির গণঅবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। বেলা ১১টায় জাসাসের শিল্পীদের গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরুদ্দিন কালু সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, রাজবাড়ীর আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি