সুলতানা লতাকে যুব মহিলা লীগ থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২২:৩৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:৩৮

মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার। এর আগে রবিবার মহানগর যুব মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু স্বাক্ষরিত পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অ্যাডভোকেট আয়েশা আক্তার বলেন, ‘গত কয়েকদিন ধরে মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সুলতানা লতা শোভাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে শনিবার সুলতানা লতা শোভার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ২০১৮ সালেও তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের