এবারের বাণিজ্য মেলায় কত টাকার বেচাবিক্রি হয়েছে জানালেন মন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২১:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২২:২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গতবার বাণিজ্য মেলার আয়োজন ভালো হয়েছে। এবারও আমরা বড় পরিসরে মেলার আয়োজন করেছি। মেলায় প্রায় ৩০ লাখ দর্শনার্থীর উপস্থিতি ছিল। ১০০ কোটি টাকার মতো কেনাবেচা হয়েছে। যা আমাদের জন্য আশাব্যঞ্জক।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের সমাপনী পর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ ছাড়া মেলার কারণে ৩০০ কোটি টাকার মত রফতানি অর্ডার এসেছে। ১৩টি বিদেশি প্রতিষ্ঠান আমাদের মেলায় যুক্ত হয়েছে। এই বছর ৬৭ বিলিয়ন ডলারের এক্সপোর্ট টার্গেট করেছি। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি কিছুটা চিন্তিত করেছে আমাদের। কিন্তু আমরা আশাবাদী, টার্গেট পূরণ করতে পারবো।’

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৭ স্টলকে ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, অভিযানে গ্রেফতার ১৩
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের