রূপগঞ্জে যুবদল-ছাত্রদলের বিরোধকে কেন্দ্র করে ফার্মেসিতে হামলা-গুলি, আহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ২১:১৮আপডেট : ১৭ জুন ২০২৫, ২১:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে গ্রুপিংকে কেন্দ্র করে একটি ওষুধের ফার্মেসিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন (২৫) নামে এক পোশাকশ্রমিক গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মেসার্স রকি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থি) ও যুবদল নেতা লেবু আরিফের (বিএনপি নেতা কাজী মনির পন্থি) মধ্যে আধিপত্য বিস্তার এবং গ্রুপিং নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে রকির সঙ্গে লেবু আরিফের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে লেবু আরিফসহ পাঁচ-ছয় জন আগ্নেয়াস্ত্র নিয়ে রকির মালিকানাধীন রকি ফার্মেসিতে গিয়ে হামলা ও গুলিবর্ষণ করেন। এতে ফার্মেসিতে আসা সুমন নামের এক পোশাকশ্রমিক গুলিবিদ্ধসহ দুজন আহত হন। রাতেই গুলিবিদ্ধ সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‌‘ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী