মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে কারাগারে

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব ও মেজর পরিচয় দেওয়া তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, হাতকড়া, র‌্যাবের ভুয়া আইডি কার্ড, ভুয়া এনআইডি কার্ডের ফটোকপি, দুটি মোবাইল, মনিটর ও একটি প্রিন্টার মেশিন উদ্ধার করা হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন পাবনার সুজানগরের মুজিবুর রহমানের ছেলে মো. রেজা ওরফে রেজাউল করিম ওরফে মাহবুব আলম ওরফে আপন (৪২), কাপাসিয়া থানার কালিয়াবর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩০) ও  সাতক্ষীরার কালিগঞ্জ থানার নারায়ণপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে মো. শাহরিয়ার আবির (২৫)।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‌‘টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার এক ব্যক্তির বাড়িতে র‌্যাবের মেজর পরিচয়ে বিয়ে করতে যান মো. রেজা। সেখানে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুলিশে খবর দেন ওই বাড়ির মালিক। পুলিশ গিয়ে রেজা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, র‌্যাবের ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশপাশের এলাকায় র‌্যাব পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের