স্ত্রীকে সন্তানদের সামনে হাত-পা বেঁধে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে সন্তানদের সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সাইদুর সোনারগাঁয়ের চেংগাকান্দির গ্রামের সুদা মিয়ার ছেলে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ‘১৫ বছর আগে ভিকটিম আঁখি আক্তারের সঙ্গে সাইদুরের বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। সাইদুর মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। গত ২ ফেব্রুয়ারি রাতে আঁখিকে শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন সাইদুর। মারধরের সময় সন্তানদের চিৎকারে লোকজন এগিয়ে এলে সাইদুর পালিয়ে যান। পরে আঁখিকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে জানান। 

আঁখির বাবা ইব্রাহীম মিয়া ঘটনার রাতেই সোনারগাঁও থানায় মামলা করেন। শনিবার রাতে সাইদুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম