মায়ের বিরুদ্ধে ছয় মাসের শিশুকে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬

রাজবাড়ীর পাংশায় ছয় মাসের আব্দুল্লা নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পাংশার ডাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আব্দুল্লার বাবা আলামিন প্রামাণিক বলেন, ‘আমার স্ত্রী মিম ছেলেকে গলাটিপে মেরে ফেলেছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। মিম বিভিন্ন সময় আমাকে দেখে নেবে, আমার সন্তানকে দেখে নেবে বলে হুমকি দিত। তিন মাস আগে ছেলেকে রেখে সে চলে যায়। পরে আদালতে গিয়ে যৌতুকের মামলা করে। গত ২৯ জানুয়ারি আদালতে মীমাংসার মাধ্যমে ওকে ফিরিয়ে আনি। এরপর আবারও দুইবার চলে যাওয়ার চেষ্টা করেছিল।’

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘শিশু আব্দুল্লার বাবা-মা ও দাদা-দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছি।’

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম