শ্রীপুরের টিউলিপ বাগানে মালদ্বীপের হাই কমিশনার

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫

গাজীপুরের শ্রীপুর কেওয়া গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামির। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে তিনি ওই বাগানে যান।

মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, হাই কমিশনার তাদের সাথে টিউলিপ বাগান ঘুরে দেখেছেন। এসময় তিনি ফুলের সঙ্গে বেশকিছু ছবি তুলেন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।

টিউলিপ বাগানের প্রশংসা করে হাই কমিশনার বলেন, বাংলাদেশে টিউলিপ ফোটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

টিউলিপ বাগানের মালিক দেলোয়ার-সেলিনা দম্পতির মালদ্বীপের হাই কমিশনার ও অন্যান্যরা।

এ সময় উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে ফুলের বাল্ব রোপনের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শণার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন হাই কমিশনার। আগামীবছর ফুল ফোটার শুরুর দিকে বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন– হাই কমিশনের থার্ড সেক্রেটারী ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল কর্মকর্তা আরিফুল ইসলাম।

/ইএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জের সাবদি যেন ফুলে আঁকা এক গ্রাম
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
প্রতিদিন ছুটে আসছে মানুষ, কী আছে ১২০ একরের পদ্মবিলে
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!