চাঁদাবাজির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

রাজবাড়ী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৫ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

রাজবাড়ীর কালুখালীতে পাট ব্যবসায়ীর গুদামে তালা লাগিয়ে চাঁদা দাবির অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে মামলা করেন পাট ব্যবসায়ী মনোয়ার হোসেন। তিনি রাজবাড়ী সদরের ধুঞ্চী গ্রামের বাসিন্দা। 

মামলার আসামিরা হলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মালিয়াট গ্রামের নির্মল কুমার সাহা, একই গ্রামের জগন্নাথ দত্ত ও বোয়ালিয়া গ্রামের রাম প্রসাদ সাহাসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

মামলার বাদী মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘বৈধভাবে গুদাম ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিলাম। তা সত্ত্বেও টিটো চৌধুরী গুদাম ঘর সংলগ্ন জায়গার গাছ কেটে নিয়ে যান। তিনি চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে গত ১৩ জানুয়ারি গুদাম ঘরের প্রধান গেটের তালা ভেঙে নতুন তালা লাগান। ন্যায়বিচার পেতে আমি মামলা করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। তিনি বলেন, ‘ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা ক‌রা হয়েছে।’ 

বাদীর আইনজীবী রাজবাড়ী বারের অ্যাডভোকেট বিপ্লব কুমার রায় জানান, মামলাটি বিচারক গ্রহণ করেছেন। তদন্তের জন্য জেলা ডিবিকে নির্দেশ দিয়েছেন।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি