কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি আমিনুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ১ মিনিটে দণ্ড কার্যকর করা হয়।

আমিনুল নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, আমিনুলের বিরুদ্ধে ২০০৫ সালে তার মামী ডা. নাজনীন আক্তার ও গৃহপরিচারিকাকে হত্যার মামলা ছিল। আদালত ২০০৮ সালে ওই মামলায় আমিনুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

কারা আইনি প্রক্রিয়া শেষে ফাঁসি কার্যকর হওয়া আসামির স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার আমিরুল।

ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ ও সদর জোনের এসি ফাহিম আহমেদ।

/আরআর/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর
যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম