মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১৮:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানে এরফান কিয়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে ইসফাহান শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে কিয়ানিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সংস্থাটির দাবি, তিনি ‘মোসাদের মিশনে’ ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

সম্প্রতি ইরানে কথিত গুপ্তচর, বিক্ষোভকারী এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মানবাধিকার কর্মীরা দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছেন যে, ইরান গোপন বিচার প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালনা করে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই দণ্ড ঘোষণা করে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?