টঙ্গীতে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯

গাজীপুরের টঙ্গীতে অস্ত্রসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নিশান (২৬), বৌবাজার এলাকার হারুন অর-রশীদের ছেলে কাউছার (১৯), জামাই বাজার এলাকার মৃত শাহ আলমের ছেলে সায়েম (২০), পূর্ব আরিচপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে তুহেল মিয়া (২৩), একই এলাকার বাছির খানের ছেলে তালহা (১৯), ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা এলাকার হালিমাবাদ গ্রামের রুস্তমের ছেলে মোমিন (২৮), জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ (২১) ও একই গ্রামের ফুলু মিয়া বোল্লার ছেলে কালু (২১)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পুলিশ রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল। এসময় মহাসড়কের ওপর আড্ডা দিচ্ছিল কয়েকজন। তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তা সন্দেহজনক হলে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি রামদা ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড, নতুন বাজার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষামান পথচারী ও যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের