ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন, প্রাণ গেলো শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটার পাশে থাকা খুপড়ি ঘরে আগুন লেগে রোকেয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন ছড়িয়ে অন্তত ৮০-৯০টি খুপড়ি ঘর পুড়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এ বস্তিতে আগুন লাগে। 

রোকেয়া নবীন (এনবিএন) ইটভাটার শ্রমিক ছিলেন। তার স্বামীর নাম হারুন মিয়া। তিনি সিলেটের দিরাই উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে নবীন ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন লাগে। ধীরে ধীরে চারপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটভাটার আশপাশে থাকা খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় ইটভাটার প্রায় একশ ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর খুপড়ি ঘর থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইটভাটার পাশের বস্তিতে খুপড়ি ঘরে অনেক শ্রমিক বাস করেন। রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। আগুন লেগে ৮০টির মতো ঘর পুড়ে গেছে। আগুনে এক নারী শ্রমিক মারা গেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।’

/আরআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী