জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৪

শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুস বেপারি ও আবদুল জলিল মাতবরের মাঝে দ্বন্দ্ব চলছে। এর ধারাবাহিকতায় সকালে বিলাসপুর ও জাজিরা ইউনিয়নের সীমান্তবর্তী বিলাসপুর ইউনিয়ন পরিষদ থেকে মুলাই বেপারী কান্দি হয়ে বুধাইর হাট পর্যন্ত এরপর বুধাইর হাট বাজার থেকে সাবেক এমপি বি এম মোজাম্মেল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত এবং সবশেষ মহড় খার কান্দির পাশে নদীর পাড়ে সংঘর্ষে কমপক্ষে হাজারখানেক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

সাবেক যুবলীগ নেতা এবং ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল মাতবর দাবি করেন, নির্বাচনের পর থেকেই আমার সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় বাড়িতে থাকলেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার একইভাবে হামলা চালালে আমার লোকজনও জবাব দিতে বাধ্য হয়।

বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুস বেপারি দাবি করেন, সকালে হঠাৎ জলিল মাতবরের সমর্থকরা আমার বাড়ি ঘেরাও করে হামলা চালালে আমার লোকজন তাদেরকে প্রতিহত করে এবং আমি তাৎক্ষণিক প্রশাসনকে বিষয়টি জানাই। এ ছাড়া এই ধরনের অপ্রীতিকর পরিবেশ চাই না। মারামারি হলে আমার ন্যূনতম কোনও লাভ থাকলে আমি করতাম। কিন্তু আমার এতে কোনও লাভ নেই, সুতরাং কেন আমি সংঘর্ষে জড়াবো।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিলাসপুরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ২২ রাউন্ড রাবার বুলেট ও ছয়টি টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাজিরা থানা পুলিশ ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম