কারাগার থেকে মুক্তির পরদিনই খুন হলেন মাদক কারবারি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২

কারাগার থেকে মুক্তির পরদিন লাশ হয়ে মর্গে যেতে হয়েছে কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর নিউটাউন এলাকার মাদক কারবারি সোনা মিয়াকে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। বুধবার সকালে নিহতের লাশ নেওয়া হয় মর্গে। তার এক সহযোগী মাদক কারবারি শামীমের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।

সোনা মিয়া ওই এলাকার মরহুম আব্দুল করিম মিয়ার ছেলে। আজ ভোরে কমলপুর নিউটাউন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িটি মাদক কারবারি শামীম তার আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে বলে জানান প্রতিবেশীরা।

খবর পেয়ে সকালে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বড় ভাই হাবিব মিয়া দাবি করেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে আসে। রাতে তার সহযোগী শামীম মিয়ার সঙ্গে ঘুরতে যায়। ভোরে আমরা খবর পাই, সোনা মিয়া একটি বাড়িতে পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, ‘ভোরে খবর পাই, সোনা মিয়া নামে একজন খুন হয়েছেন। সোনা মিয়া একজন মাদকসেবী ও মাদক কারবারি। মাদক মামলায় বেশ কিছুদিন কারাবাসের পর গতকাল সন্ধ্যায় সে কাশিমপুর কারাগার থেকে বাড়িতে ফিরে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি