মা-বাবা অফিসে, চিনি ভেবে তেলাপোকার ওষুধ খেয়ে সন্তানের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭

গাজীপুরে চিনি ভেবে তেলাপোকা মারার ওষুধ খেয়ে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই জুবায়ের (৫) হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ির নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ও জুবায়ের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরামপুর গ্রামের পোশাকশ্রমিক দম্পতি রফিক মিয়া ও মিলি বেগমের সন্তান। রফিক ও মিলি কাশিমপুরের সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম বলেন, ‘সকালে জুবায়ের ও জুনায়েদকে বাসায় তাদের নানির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। সকাল ১০টার দিকে রফিক বাসায় এলে জুবায়ের ও জুনায়েদ দৌড়ে বাবার কাছে যায়। এ সময় তাদের মুখ দিয়ে লালা বের হতে দেখে জিজ্ঞাসা করলে বাবাকে জানায় চিনি খেয়েছে। পরে সন্তানদের অবস্থার অবনতি দেখে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির দিকে।’

বাবা-মায়ের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘রান্নাঘরের একটি পাত্রে তেলাপোকা মারার ওষুধ রাখা ছিল। দেখতে চিনির মতো হওয়ায় জুবায়ের ও জুনায়েদ খেলে ফেলিছিল। এতে অসুস্থ হয়ে এ ঘটনা ঘটে।’ 

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী