স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করে অটোভ্যান ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ০৯:০৭আপডেট : ০২ মার্চ ২০২৩, ১০:০৮

টাঙ্গাইলের ঘাটাইলে গলাকাটা অবস্থায় রাস্তার পাশ থে‌কে এক স্কুলছা‌ত্রের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বুধবার (১ মার্চ) রাতে ভূঞাপুর-গোপালপুর সড়কের উপ‌জেলার পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের পা‌শের রাস্তা থে‌কে পু‌লিশ মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে।

নিহত জা‌হিদ ভূঞাপুর উপ‌জেলার গাবসারা ইউ‌নিয়‌নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে। সে ৭ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় জাহিদ বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়। খবর আসে পাঁচটিকড়ি এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি।

লোকেড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কা‌ছে মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা খবর দেয়। প‌রে বিষয়‌টি পু‌লিশ‌কে জানা‌নো হ‌লে তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি