নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪১

শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বহুল আলোচিত একটি পার্কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলার উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়ন প্রকল্পগুলোও উদ্বোধন করবেন। বুধবার সন্ধ্যায় এসব জানান সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন প্রকল্পের চিঠি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও নাসিকে এসেছে বলেও জানান মেয়র আইভি।
তিনি বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি বহুতল নগর ভবন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফতুল্লার পঞ্চবটিতে ইতোমধ্যে উদ্বোধনকৃত অ্যাডভেঞ্চার ল্যান্ড, ১২ তলা বিশিষ্ট মাধবী সিটি প্লাজা-১, ১০ তলা বিশিষ্ট পদ্মা সিটি প্লাজা-১, ৯ তলা বিশিষ্ট পদ্মা সিটি প্লাজা-৩, মাসদাইর কবর স্থান জামে মসজিদ, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন এবং চারটি ক্লিনিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত ‘অ্যাডভেঞ্চার ল্যান্ড’ পার্ক যেটি গত বছরের ৭ সেপ্টেম্বর নানা নাটকীয়তায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উদ্বোধন করেন। অথচ ওই পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে ওই বছরের আগস্টে সংসদে বিষয়টি উপস্থাপন করেন প্রভাবশালী এই এমপি যেটা নিয়ে এখনও দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তখন আইভী এটা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
/বিটি/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের