ক্রেনের তার ছিঁড়ে ৬ টন লোহা পড়লো শ্রমিকের গায়ে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৫:৪৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৫:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনাম স্টিল মিলে ক্রেনের তার ছিঁড়ে রডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শাহীন দেওয়ান (৪৫)। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের মৃত বারেক দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

নিহতের ভাতিজা শুভ দেওয়ান বলেন, নিহত শাহীন তিন সন্তানের জনক। মেঘনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। তিন মেয়ে আর স্ত্রী নিয়ে তার সংসার। রোজগারের সামান্য টাকায় কোনোভাবে সংসার চালাতেন। আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিফটে ডিউটি ছিল। সকাল ৯টার দিকে ক্রেনে করে গাড়িতে রড ওঠানোর সময় ক্রেনের তার ছিঁড়ে আনুমানিক ৫/৬ টন রড তার ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে ঘটনা ৯টায় ঘটলেও তাদেরকে জানানো হয় বেলা ১১টার পরে।

স্বজনের আহাজারি

এদিকে, মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে গিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। এক নিরাপত্তারক্ষীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মিল কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলবে না।

এই বিষয়ে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এর আগেও প্রতিষ্ঠানটিতে গত বছরের ১৮ অক্টোবর ক্রেন চাপায় আবুল কালাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের