স্ত্রীকে হত্যার পর কক্ষে তালা, স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১২:৫২আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪:৩০

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় গৃহবধূ কল্পনা রানী বর্মণকে (৩২) হত্যার ঘটনায় তার স্বামী অঞ্জু বর্মণকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কল্পনা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈলাহাটি গ্রামের দীনেশ চন্দ্র বর্মণের মেয়ে। গ্রেফতার অঞ্জু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, অঞ্জু গত ২৫ ফেব্রুয়ারি কল্পনাকে নিয়ে আমবাগ এলাকায় শ্বশুরের বাসায় বেড়াতে যান। তিন দিন পর ২৮ ফেব্রুয়ারি স্ত্রীকে সেখানে রেখে অঞ্জু সুনামগঞ্জে চলে যান। এক সপ্তাহ পর ৭ মার্চ রাতে আবার তিনি শ্বশুরের বাসায় যান। ১০ মার্চ সকালে কল্পনার মা-বাবা কাজের জন্য বাসা থেকে বের হন। এ সময় কল্পনা ও অঞ্জুর ঝগড়া হয়। এক পর্যায়ে অঞ্জু কল্পনাকে শ্বাসরোধ করে হত্যা করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। দুপুরে কল্পনার বাবা বাসায় ফিরে দরজায় তালা দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর নাতনী জুইয়ের কান্না শুনতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে কল্পনার লাশ দেখতে পান। 

তিনি আরও জানান, এ ঘটনায় কল্পনার বাবা দীনেশ চন্দ্র বর্মণ মামলা করেন। পরে মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার নিজ গ্রাম থেকে অঞ্জুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অঞ্জু কল্পনাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে হত্যার ঘটনায় আসামিকে থানায় নিয়ে আসে র‌্যাব। বুধবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

/এসএন/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম