গাজীপুরে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন: গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ১৫:০৭আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫:৪৬

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃতরা হলেন, প্রহ্লাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক খান (৫১), প্রহ্লাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার বাগমার (৪১), বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান (৩৮) ও সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান (৩৬)।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ‘যুবককে পেটানোর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তাদের শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ঢাকার এক ব্যক্তি তার মালিকানাধীন জমিজমা দেখার জন্য বৃহস্পতিবার (১৬ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুরের দমদমা এলাকায় যান। সেখানে তার ব্যক্তিগত গাড়ি থেকে ৮০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ চুরি হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দমদমা গ্রামের উসমান খানের ছেলে যুবক আরিফুল হককে (২৮) বাড়ি থেকে ধরে স্থানীয় খান বাড়ির সামনে নিয়ে যুবককে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে পেটানো হয়। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী