কলেজ মাঠে হওয়া অশ্লীল নাচ ফেসবুকে ভাইরাল, শিক্ষার্থীদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৮:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯:২০

মাদারীপুরের কালকিনির খাসেরহাট এলাকার সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অশ্লীল নৃত্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর তুমুল সমালোচনা হচ্ছে।

জানা গেছে, উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঙ্গলবার দিবাগত রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য হয়। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, যেখানে আমরা শিক্ষা নিতে আসি সেখানে যদি এমন নোংরামি  নাচ হয় তাহলে আমরা কী শিখবো। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, কলেজ মাঠে শিক্ষার্থীসহ ছেলেমেয়েরা একসঙ্গে বেশ কিছু অশ্লীল নৃত্য পরিবেশন করেছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমন নৃত্য মেনে নেওয়া যায় না। 

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, অসামাজিক নৃত্য মেনে নেওয়া হবে না। তবে এমন ঘটনা কেউ করলে তা খতিয়ে দেখা হবে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অশ্লীল নৃত্যের ঘটনা জানতে পেরেছি। কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম