গরু চুরি করে জবাই, রানের মাংস নিলেও ফেলে গেছে বাকি অংশ

রাজবাড়ী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৬:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। জবাই করা গরুটির বাম পাশের দুটি রানের টুকরা নিয়ে গেলেও বাকি মাংস এবং জবাই করা গরু ও ছুরি রেখে পালিয়ে গেছে।

শনিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকার হুকুম মাতবরের পাড়ায় মো. সামছু ড্রাইভার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাশের এলাকায় ওমেদ আলী সরদারের পাড়ায় একটি বাগানের মধ্যে গরুটি জবাই করে দুর্বৃত্তরা। গত কয়েক মাস আগেও একই কায়দায় পাশের এলাকা থেকে দুটি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

পরিবারটি জানায়, এক সপ্তাহ আগে কোরবানির উদ্দেশে ৬১ হাজার টাকার দিয়ে গরুটি কেনা হয়। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকালে না দেখে খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী একটি খালের পাড়ে গিয়ে দেখেন, জবাই করা গরুর কিছু অংশ পড়ে আছে।

স্থানীয়রা এলাকাবাসী জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীর গোয়ালঘর থেকে একইভাবে গরু নিয়ে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে মামলা হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী