১৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১২:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:১৫

নারায়ণগঞ্জের সদর উপজেলার দেওভোগে আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দেওভোগের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আফজাল দেওভোগের বাংলা বাজার এলাকার এবাদুলের ছেলে। নিহত আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের ভাই মোফাজ্জল হোসেন অভিযযোগ বলেন, সকাল ৯টার দিকে বাশমুলি এলাকা দিয়ে যাচ্ছিলেন আমার ভাই। এ সময় রাজু বাহিনীর রাজু প্রধান, রাসেল, তার ভাই রাশেদসহ ১০-১২ জন মিলে তাকে হাসেমবাগ এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

তিনি আরও বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধ চলছিল। আমার ভাইয়ের বিরুদ্ধে ওরা কিছুদিন আগে ৪-৫ টা মিথ্যা মামলা করেছে।’

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগে ওই এলাকার রাশেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেন আফজাল। ওই যুবক বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আজ সকালে আফজালকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে রাশেদের ভাই রাসেল ও তার লোকজন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আফজালের বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের