কান্না থামানোর কথা বলে শিশু চুরি, প্রতিবেশী ভাড়াটিয়াসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৬:৫৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৫৪

গাজীপুরে তিন মাসের শিশুকে চুরির ছয় দিন পর উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) শ্রীপুর উপজেলার মুলাইদ পশ্চিমপাড়া গ্রামের সুবেদ আলীর বাসা থেকে শিশুটিকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করা হয়। 

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনার বারহাট্টার বাউশি গ্রামের আব্দুল গণির মেয়ে আল্পনা আক্তার রুবিনা (২৫), তার সহযোগী দুর্গাপুর উপজেলার হাবিআলী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৯)।

চুরি হওয়া শিশুটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। স্ত্রী-সন্তান নিয়ে জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার মাজহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন ফিরোজ।

মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আব্দুল মমিন বলেন, ‘প্রতিদিনের মতো গত ২ এপ্রিল শিশুসন্তানকে দাদির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি কাঁদছিল। শব্দ শুনে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া রুবিনা এসে কান্না থামানোর কথা বলে শিশুটিকে কোলে নেন এবং তার দাদিকে দুধ গরম করে আনতে বলেন। দাদি দুধ গরম করতে যাওয়ার সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবিনা। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা জানিয়েছেন লালন পালন করার জন্য শিশুটিকে চুরি করেছেন। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম