জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৪:১০আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আব্দুর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রহমান ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

নিহতের স্ত্রী সুরমা বেগম জানান, ১০ বছর ধরে রহমানের সঙ্গে তার ছোট ভাই খলিলুর রহমানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে রহমান তার জায়গাতে পুকুর কাটতে যান। তখন সেখানে গিয়ে বাধা দেন ছোট ভাই খলিল। পরে রহমান আইন প্রয়োগকারী সংস্থার দারস্ত হলে সেই জায়গাতে ১৪৪ ধারা জারি করা হয়। এরইমধ্যে সন্ধ্যায় ইফতারের পর নোনাসার মসজিদে নামাজ পড়তে যান রহমান। এ সময় জমিতে ১৪৪ ধারার ঘটনায় ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারের সদস্যরা হামলা চালায়। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। 

তিনি আরও জানান, স্থানীয়রা রহমানকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/আরআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী