প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গর্ভপাতের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৭:২৫আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭:২৫

ফরিদপুরের চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীকে গর্ভপাতের অভিযোগে হৃদয় বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত হৃদয় পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।। বিষয়টি হৃদয়ের পরিবারের সদস্যদের জানালে বিয়ের কথা বলে ওই ছাত্রীর গর্ভপাত করান। 

ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই আমাদের পাশে কেউ দাঁড়াতে চায় না। হৃদয়ের পরিবার প্রভাবশালী, আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’

চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা জানান, ওই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার হৃদয় বিশ্বাস, হৃদয়ের মা করবী দস্তীদার বিশ্বাস, তার বোন ডা. সুরঞ্জনা বিশ্বাস (৩০) ও কাকা বিমল বিশ্বাসের নামে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের