গ্রাম পুলিশকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ২১:০৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২১:১২

মাদারীপুরের কালকিনিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে ছেড়ে বর্তমান ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগ দেওয়ায় নুরুল আমিন বাদশা (৫০) নামে এক গ্রাম পুলিশকে (দফাদার) কুপিয়ে একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহত নুরুল আমিন বাদশা উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলত খা গ্রামের হাতেম সরদারের ছেলে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ওই গ্রাম পুলিশ তার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, আহত নুরুল আমিন বাদশা সিডিখান ইউনিয়ন নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সঙ্গে বিগত দিনে গ্রাম্যদল করে করে আসছিলেন। কিন্তু তিনি তার দল ছেড়ে বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের দলে যোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে মিলন মিয়ার দলের লোকজন তাকে রামদা দিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহতের এক স্বজন দাবি করেন, হত্যার উদ্দেশ্যে নুরুল আমিন বাদশাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে মিলন মিয়ার লোকজন।

এ বিষয় জানতে ওই ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। অপরদিকে মিলন মিয়া কল রিসিভ করেননি।

কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়া জানান, কী কারণে গ্রাম পুলিশ (দফাদার) নুরুল আমিনকে কোপানো হয়েছে তা সঠিকভাবে জানি না। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের