শিমুলিয়া-বাংলাবাজারে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ১১:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯:৫৫

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মোটরসাইকেল ও যাত্রী পারাপারে ফেরি সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যায় প্রথম ফেরি ‘কলমিলতা’।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের মানুষ শিমুলিয়াঘাট হয়ে বাড়ি ফিরবেন। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাঘবে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে দুটি মিডিয়াম ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি ছাড়ার কথা থাকলেও সকাল ৯টার দিকে দ্বিতীয় ফেরি কুঞ্জলতা মোটরসাইকেল নিয়ে শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যায়। প্রথমদিনেই নাড়ির টানে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তিনি আরও বলেন, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার কারণে কর্তৃপক্ষ ২৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ ঘোষণা করে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল আরোহীরা বিভিন্ন সময় পিকআপ কিংবা ট্রলারে মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিতেন। তবে মোটরসাইকেল আরোহীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস চালু করে।

/আরআর/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বশেষ খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার