ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ১০:২৫আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০:২৫

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে  ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজী পাড়াস্থ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের ক্ষতিব মাওলানা সিগবাতুল্লা নূর।

ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী,জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলমসহ বিভিন্ন শ্রণি-পেশার মানুষ।

এ সময় তারা দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদের নামাজ আদায় শেষে একে অপরেরর  কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেলাবাসীসহ দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এছাড়া সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ টেংকেরপার জামে মসজিদ ময়দানে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও  পৌর এলাকার পুলিশ লাইন ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

/আরআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম