রিসোর্টের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২৩, ০২:০৫আপডেট : ০৪ মে ২০২৩, ০৪:৩১

গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে পুবাইলের মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামিম হক (১৭) এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৭)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, হামিম ও নোমান বন্ধুদের সঙ্গে সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে যায়। দুপুরে রিসোর্টের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুরা হামিম ও নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হামিমকে উদ্ধার করে পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতাল এবং নোমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের তত্ত্বাবধায়ক সোহেল রানা বলেন, রিসোর্টের ওই পুকুরে মাছ চাষ করা হয়। এ কারণে ওই পুকুরে গোসল না করার জন্য দর্শনার্থীদের নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক দর্শনার্থী পুকুরে গোসল করতে নামেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

এসআই সাইফুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের