পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে ২৯ যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১৮:০১আপডেট : ০৪ মে ২০২৩, ১৮:০১

অনিয়ম করায় ও কাগজপত্র ঠিক না থাকায় পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ২৯ যানবাহনকে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা সেতু ও ওই এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বরত বিশেষ টিম।

নির্ধারিত লেন পরিবর্তন, অতিরিক্ত গতি, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র ঠিক না থাকায় ১৭ যাত্রীবাহী বাস, আট প্রাইভেটকার, এক পিকআপ, এক মোটরসাইকেল ও দুই মাইক্রোবাসের চালককে এই টাকা জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে নির্দেশনাগুলো নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালনকালে নির্দেশনা অমান্য করার দায়ে ২৯ যানবাহনের চালককে সর্বমোট এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ