আশুলিয়ায় শ্রমিক ও পুলিশ সংঘর্ষে আহত ১৩

সাভার প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৭:০১আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:০১

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক ও তিন পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকালে জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করলে এই ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় তিন হাজারের অধিক শ্রমিক রয়েছেন। কারখানা ভাঙচুর, লাগাতার আন্দোলনের অভিযোগ এনে কর্তৃপক্ষ ১৩/১ ধারায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোসি উদ-দৌলা রেজা বলেন, কারখানাটিতে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে সড়কে নামে। বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, কারখানায় ঝামেলা হয়েছে। বিষয়টি নিয়ে পরে কথা বলবো।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী