সাবেক সেনাসদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৭:২৩আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক সেনাসদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রবিবার (২৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বাহাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বাহাদিপুর এলাকার মৃত ইদ্রিস হোসেন তালুকদারের ছেলে সাবেক সেনাসদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) ও তার স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পরে শামছুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সাবেক ওই সেনাসদস্য তার স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করেন। দুই ছেলের একজন লন্ডন প্রবাসী আরেকজন একজন ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। রবিবার গভীর রাতে বিল্ডিংয়ের বারান্দার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। শব্দ শুনে ঘরের লোকের ঘুম ভাঙে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ওই সেনাসদস্যকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতদল আলমারিতে থাকা ১১ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা লুট  করে নিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়। সাবেক সেনাসদস্যকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। তারপরও বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম