খোলা মাঠে রোদে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তার বক্তব্য শোনার সময় ৩০ শিক্ষার্থী অসুস্থ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৩, ২২:৪৭আপডেট : ০৪ জুন ২০২৩, ২২:৫৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কয়েকটি বিদ্যালয়ে জেলা পুলিশের বিশেষ কর্মসূচিতে অতিরিক্ত গরমে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলার কয়েকটি বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

অভিভাবকদের অভিযোগ, জেলা পুলিশের সচেতনতার কর্মসূচির অংশ হিসেবে তীব্র গরমে শিক্ষার্থীদের খোলা মাঠে দীর্ঘ সময় অ্যাসেম্বলি করানো হয়। সেখানে সিরাজদিখান থানার এএসআই কামরুল ইসলাম ইভটিজিং ও মাদকবিরোধী বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থরা হলো- জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তার, নুসরাত, আয়শা, নাফিজা, সাদিয়া, কবিতা, মনিকা, ষষ্ঠ শ্রেণির হাফছা, ফাতেমাসহ মোট ১৩ শিক্ষার্থী। এ ছাড়া মালখানগর উচ্চ বিদ্যালয়ের দুই ও ইছাপুরা হাইস্কুলের তিন জনসহ ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, আমার এখানে ভবানীপুর বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতার ঘটনা আমাকে জানিয়েছেন। কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।
 
জেলা সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বিদ্যালয়গুলোতে নিয়মিত অ্যাসেম্বলিতে স্বল্প সময়ের জন্য শিক্ষার্থীদের ইভটিজিং ও মাদক বিষয়ক সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় কয়েকজন গরমে অসুস্থ পড়ে।

ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন উদ্দিন বলেন, এএসআই কামরুল ইসলাম নামে একজন আমাদের বিদ্যালয়ে এসে সচেতনামূলক কথা বলার জন্য শিক্ষার্থীদের মাঠে বের করেছিলেন। ওই সময় শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়ে। গরমের কারণে দীর্ঘ দিন ধরে শ্রেণি কক্ষেই অ্যাসেম্বলির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। পুলিশের কর্মকর্তা বাধ্য করেছেন শিক্ষার্থীদের গরমের মধ্যে মাঠে যেতে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী