জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

জামালপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১২:৩৮ আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:৫৬

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম আহত হয়েছেন। নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর এ হামলা চালিয়েছেন।

বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নাদিমের সহকর্মীদের অভিযোগ, পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর নির্দেশে তার ক্যাডার বাহিনী বাবাকে মারধর করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম শহিদুর রহমান বলেন, ‘নাদিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। রোগী ঝুঁকিমুক্ত নন। পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলা যাবে।’

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর মোবাইল নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে নাদিম অচেতন থাকায় হামলাকারীদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।’

/আরআর/
সম্পর্কিত
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সাংবাদিক তুহিনুল হক আর নেই
সর্বশেষ খবর
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ