লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা ও তদন্তের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ২১:১৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২১:১৯

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ওপর পরিচালিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের ন্যাক্কারজনক ঘটনার তীব্রতম ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এই জঘন্য ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিবৃতিতে সরকার যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি নাগরিকদের ওপর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে। সরকার মনে করে, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা সংঘটিত এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। দায়ীদের চিহ্নিত করে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

সরকার পুনরায় উল্লেখ করে যে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিকই যেন গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, ১১ মামলায় গ্রেফতার ১১৭
লন্ডনের ঘটনায় যুক্তরাজ্য সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
সর্বশেষ খবর
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক