৩৩ ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ০২:১৮আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:১৮

দীর্ঘ ৩৩ ঘণ্টা পর রাজবাড়ীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজবাড়ী থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

রবিবার (১৮ জুন) রাত ৯টার দি‌কে বিষ‌য়টি নি‌শ্চিত করেছেন জেলা বাস মা‌লিক গ্রু‌পের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে শনিবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে ধর্মঘটের ডাক দেন রাজবাড়ীর পরিবহন মালিকরা৷ একই সঙ্গে রাজবাড়ী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক গ্রুপ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা পরিবহন মালিক গ্রুপ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের আগে গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী থেকে চলবে না। এজন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি। রাত ৯টায় রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

/এএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের