চাকা পাংচার হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১০:৩০ আপডেট : ২২ জুন ২০২৩, ১১:১৬

মাদারীপুরের ডাসারে প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জগৎ মৃধা (৪৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার (২১ জুন) রাত ২টার দিকে ডাসারের ভাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চালক জগৎ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ঢাউলটরী গ্রামের কিরণ মৃধার ছেলে। 

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাইভেটকার চালক জগৎ বরিশাল থেকে লোক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে মাদারীপুরের ডাসারে প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় আরও পাঁচজন আহত হন। 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক সফর আলী জানান, ভোরে কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি