ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত, আহত ৬

গাজীপুর  প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৮:৩৮আপডেট : ২২ জুন ২০২৩, ১৮:৩৮

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত ও ছয় সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর-বিকেবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান (৩৮) সাতক্ষীরার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। আহত সদস্যরা হলেন নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম। তাদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা রাজেন্দ্রপুর ৬৩ বিজিবির হোতাপাড়া ক্যাম্পে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা প্রশিক্ষণ শেষে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের গাড়িকে চাপা দেয়। এতে নায়েক শাহিদুর রহমান নিহত ও ছয় সদস্য আহত হন। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

জিয়াউল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের