বেতন-বোনাস নিয়ে কথা বলে ফেরার পথে হামলা, শ্রমিক নেতা নিহত

গাজীপুর প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ০৯:৪৪আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪৪

গাজীপুর মহানগরীর সাতাইশ এলাকায় দুর্বৃত্তদের হামলায় শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় হামলায় আরও দুই শ্রমিক নেতা আহত হয়েছেন। রবিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। 

আহত শ্রমিক নেতারা হলেন- মোস্তফা কামাল (২৬) এবং আহমেদ শরীফ (৩৫)। 

নিহত শ্রমিক নেতা শহিদুল গাজীপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা শাখারর সভাপতি ছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর মহানগরীর সভাপতি শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড পোশাক কারখানায় গত দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছে শ্রমিকেরা। গত ২১ জুন শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করেন। রবিবার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়ে নোটিশ দেয়। নোটিশ অনুযায়ী শ্রমিকেরা তাদের পাওনা গ্রহণের জন্য ওইদিন সকাল থেকে কারখানা গেটে অবস্থান নেয়। সন্ধ্যা হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ সারাদিন অপেক্ষায় থাকা শ্রমিকদের বেতন পরিশোধে উদ্যোগ নেয়নি। পরে শ্রমিকেরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য তারা শ্রমিক নেতা শহিদুলসহ আরও দুই নেতার সহযোগিতা চান। শ্রমিকদের অনুরোধে তারা ওই কারখানায় গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বের হয়ে আসার সময় কারখানার সামনেই দুর্বৃত্তরা ওই তিন শ্রমিক নেতার ওপর হামলা করে। হামলায় শহিদুল ও অপর দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর মহানগরীর গাছা থানার তায়রুন্নেসা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির গাছা থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, কারখানাটি মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকার আওতাধীন। ওই কারখানার সামনে হামলার ঘটনাটি ঘটেছে। শহিদুল যে হাসপাতালে মারা গেছেন সেটি গাছা থানা এলাকায়। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে একজনের মরদেহ এবং আহত অবস্থায় দুজনকে পেয়েছি। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের