এক মোটরসাইকেলে ৩ কিশোর, প্রাণ গেলো দুজনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ১২:১০আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:১০

মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলার টংগিবাড়ি উপজেলার বেশনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলেরচালক মিজান দেওয়ান (১৭) ও আরোহী আপন মালত (১৬) । এ ঘটনায় গুরুতর আহত রুবেল মালতকে (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিজান উপজেলার মূলচর গ্রামের দুলাল দেওয়ানের ছেলে ও আপন মালত একই গ্রামের খসরু মালতের ছেলে এবং আহত রুবেল আসমত মালতের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজান তার দুই প্রতিবেশীকে মোটরসাইকেলে তুলে দীঘিরপাড় বাজার থেকে পুরাবাজারের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের