বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই নারী মা হয়েছেন

টাঙ্গাইল প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ০৯:৫৪আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫:৩৪

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই নারী সন্তান জন্ম দিয়েছেন। জেলা শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. মালেকা সফি ওই নারীর অস্ত্রোপচার করেন।

এই ঘটনায় অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

ব্যুরো হাসপাতালের সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন, ‘২-৩ দিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে ওই দিন সন্ধ্যায় তিনি ছেলে সন্তানের জন্ম দেন। ডা. মালেকা সফি ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন।’

ওই নারীর করা মামলায় বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন। এরপর আদালত তাকে কারাগারে পাঠান। ওই দিন রাতে বড় মনির অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই আছেন বলে জানা গেছে।

রবিবার (২ জুলাই) সকালে টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. মকলেছুর রহমান বলেন, ‘বড় মনিরকে কারাগারে আনার পর অসুস্থ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনি (সাংবাদিক) কার্যালয়ে আইসেন, বিস্তারিত বলবোনি।’

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে ওই নারী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। সেখানে মূল অভিযুক্তের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। এদিকে, ওই নারীর অন্তঃসত্ত্বার প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিক্যাল বোর্ড। ভুক্তভোগী গত ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী