৩৩ বছর ধরে আলমারিতে গ্রেনেড

মাদারীপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ১০:৪৮আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৫৭

মাদারীপুরের শিবচরে এক ব্যক্তির ঘরের আলমারি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজার চর এলাকা জয়নাল আবেদীনের ঘর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই ঘরে গ্রেনেড রাখা আছে- এমন খবরে শিবচর থানার এসআই মিলন কুমার হালদারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে দুই ইঞ্চি লম্বা পুরাতন একটি গ্রেনেড উদ্ধার করা হয়।

পুকুর খনন করতে গিয়ে দীর্ঘদিন আগে এটি পেয়ে তিনি আলমারিতে রেখে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পুকুর খনন করতে গিয়ে ১৯৯০ সালে গ্রেনেডটি পায় ওই পরিবার। এরপর থেকে ঘরের আলমারিতে রেখে দেন। মাঝেমধ্যে বাচ্চারা কান্নাকাটি করলে সেটি দিয়ে খেলতেও দিতেন বাচ্চাদের।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেনেডটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো এবং মরিচা ধরেছে। বেশ পুরোনো এটি।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম